শুরু হয়েছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন - The News Lion

শুরু হয়েছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন




 

দি নিউজ লায়ন ;  মঙ্গলবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহন। ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ৯৪ টি আসনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হচ্ছে। এদিনের লড়াইয়ে রয়েছেন বিহারের এনডিএ জোটের তরফে জেডিইউ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার এবং মহাজোটের তরফে আরজেডি নেতা তথা  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এদিন সকালেই বিহারের গোপালগঞ্জে বিজেপি বিধায়কের উপর হামলা ঘিরে উত্তেজনার মেজাজ চড়েছে। 


বিহারে দ্বিতীয় দফার ভোটে মূল আকর্ষণ ১১ টি আসনে। একদিকে লালু প্রসাদের দুই ছেলে তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদব লড়ছেন। অন্যদিকে, চন্দ্রিকা রাইয়ের মতো হেভিওয়েটদের দল বদলের পর ভাগ্য পরীক্ষা হতে চলেছে এদিন। দ্বিতীয় দফায় সকাল ৯ টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৮,০৫ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে বক্তিয়ারপুরে। কম ভোট পড়েছে কুমহরারর এলাকায়। দ্বিতীয় দফার ভোটে বিহারের অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নজর থাকছে বেগুসরাই কেন্দ্রেও। সেখানে রয়েছেন সিপিএমের জাতীয় স্তরের রাজনৈতিক মুখ কানাহাইয়া কুমার। এ



বিহারের নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, বিহারের মোট তিন দফা ভোটের মধ্যে এই দ্বিতীয় দফাতেই সর্বাধিক আসনে ভোট গ্রহন হচ্ছে। মোট ২,৮৫ কোটি ভোটারের রায় এদিন ইভিএম বন্দি হবে। দ্বিতীয় দফায় বিহারে এনডিএ জোটের তরফে জেডিইউ ৪৩ টি আসনে, বিজেপি ৪৬ টি আসনে লড়াই করছে। অন্যদিকে মহাজোটের তরফে আরজেডি লড়াই করছে ৫৬ টি আসনে, কংগ্রেস লড়ছে ২৪ টি আসনে।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.